কদিন বাদে-
ক্যালেন্ডারের পাতা থেকে মুছে যাবে-২০২১
আসছে-২০২২
আগামীর প্রত্যাশায় দু চোখ।
একুশের করোনার দগ দগে ঘা-
এখনো মুছে যায়নি।
গঙ্গার বুকে ভেসে যাওয়া
শত শত পরিবারের
বুক ফাটা কান্না
এখনও কানে বাজে।
বুকের গভীরে পরিযায়ী শ্রমিকের
কান্না গাঁথা হয়ে আছে।
আগামীর প্রত্যাশায় আছি।
হাজার হাজার কর্মহীন মানুষের
কাজের সুরাহার প্রত্যাশায়।
বেকার যুবকের চাকরির প্রত্যাশা নিয়ে
বাইশকে স্বাগত জানায়।
জানিনা সে আশা কতটুকু পূরণ হবে।