মিলি
পড়া লেখা করে খুব ভালো ডিগ্রি অর্জন করা মিলি আজ ডিপ্রেশন এর জ্বালায় ভুগছে,শুধু মিলি নয় বর্তমান জেনারেশন এ এমন আরো অনেক ছেলে মেয়ে দেখছি আমি,তবে সবার থেকে মিলির গল্পটা একটু অন্য রকম,সে ছুট বেলা থেকেই পড়া শুনায় ভালো ছিল,সেই ছুট বেলা থেকে পড়া শোনার শেষ বছর অবধি সে প্রত্যেকটি ক্লাসে প্রথম বিভাগে পাস করা মেয়ে,হাই স্কুল লেবেল সার্টিফিকেট পাওয়ার পর আর্টস নিয়ে সে সিলচরের খুব নামি দামি একটি শিক্ষা প্রতিষ্ঠানে এডমিশন নিয়েছিল।যদিও সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল তার,পরিবারের আর্থিক অবস্থা এতটা ভালো না থাকায় আর্টস নিয়েই পড়তে হলো থাকে।আর্টস নিয়ে পড়লেও তার জ্ঞান ছিল প্রত্যেকটি স্ক্রিমের,যেটাকে ইংরেজিতে মাল্টি ট্যালেন্টেড বলে।ইংরেজি বৎসর 2017 সালে মিলি হাইয়ার সেকেন্ডারী সার্টিফিকেট অর্জন করে সেখানেই আবার বেচলার অফ আর্টস করে,2020 সালে বিনা বেকে সে BA শেষ করলো...BA শেষ হওয়ার পর তার বাবা বললো কি রে মা তুই কি আরো পড়বি,দেখ তর যদি পড়ার ইচ্ছে থাকে আমি আমার শেষ সামর্থ পর্যন্ত চেষ্টা করবো পোড়ানোর,মিলি পরিবারের পরিস্তিতি দেখে পড়ার ইচ্ছে থাকা সত্বেও না করলো এখানেই তার পড়ার সমাপ্তি হল।সব পরীক্ষায় সে প্রথম হয়ে এসেছে এবার সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা চাকরির পরীক্ষার জন্য তৈরি হল।কত সরকারি বেসরকারি অফিসে ফ্রম বড়লো আজ পর্যন্ত তার চাকরির খবর পেলাম না।তার থেকে বরং পড়া লেখা না করা অনেক ছেলে মেয়ে সুখ সমৃদ্ধতে জীবন অতিবাহিত করছে......