Jul 31, 2023

পদ্মশ্রী মজুমদার

নবজাতক 

"আপনে আপনার উপরওয়ালার নাম লইন,আমি আমার উপরওয়ালার নাম লইয়ার"

এই বলে ডাক্তার কিছু সময় নামাজ পড়ার ভঙ্গিতে চোখ বন্ধ করে রইলেন।তারপর হাতে তুলে নিলেন সিজারের ছুরি।অর্পিতার চোখে কেউ এক টুকরো ভারি কাপড় দিল।অর্পিতাও চোখ বন্ধ করে  ইষ্টদেবকে স্মরণ করতে থাকল।কিছু সময় রুদ্ধশ্বাস।এর ফাঁকে দুই জনের প্রার্থনা ব্রহ্মান্ডের কোথাও মিলেমিশে একাকার।

নবজাতকের কান্নায় ভরে উঠল অপারেশন থিয়েটার।