Jul 31, 2023

সুপ্রতিম ভৌমিক

ভিখারী মধুর দুর্দশা

আজ খুব বৃষ্টি দুপুর থেকে । মধু এক নিত্য ভিখারী । সকালে বের হয় ঘর থেকে দু' মুঠো অন্নের সন্ধানে, অন্ন সংগ্রহ করে ঘরে ফিরতে হয় প্রতিদিন সন্ধ্যা । পরিবারের বাকী সকলে তার ভিক্ষার অন্নের আশায় বসে থাকে ক্ষুধা নিবারণ হেতু । কিন্তু আজ ঝড় বৃষ্টিতে মধুর আর ঘরে ফেরা হলো না । তাই ঘরের সকলে জঠর জ্বালা নিয়ে তার জন্য খুবই চিন্তামগ্ন, চোখে ঘুম নেই । কে জানে সে কোথায় আছে, কিভাবে রাত কাটাচ্ছে ?