জল ভাত
( আগরতলার কথ্য ভাষায় লেখা)
দুপর বেলা করীমের পেট জ্বলতাছে খিদায়।ধানের জমি তিক্কা আইয়া দেখে কিচ্ছু নাই খাইব কি? এমন কি দুইডা জল ভাত ভাতও নাই ডেগে। পেটের ক্ষুধায় তার মাথা গরম হইয়া গেছে গা।আজকে তার ইচ্ছা করতাছে মাইয়াডারে মাইরাই লাইবো।সারাদিন বাড়িত থাকে তাই দুইডা ভাত রানতো ও পারে না।
করীমের বউ মরছে মাইয়াডার জন্মের সময়।
বাপ আর মাইয়ার অভাবের সংসার।
মাইয়ার বয়স ৮- ৯ বছর হইছে।কোনরকম চলে খাওন বাপ মাইয়া দুইজনের।করীম জমিত কাজ করে।সারাদিন কাজের পরে আইয়া পেটে আগুন জ্বলতাছে তার।রাগে একটা বাঁশ লইছে আজকে মাইয়ানননডারে মাইর দিবো।এমন সনয় লগের বাড়ির কাকি আইয়া কয় মারবা মাইয়া ডারে কেন? তাই ছুডো একটা মাইয়া হাত পুড়াইয়া দুইডা রান্দে।আজকে তর ঘরো চাল আছল নি, মাইয়াডা কিতা করবো। আমি দিতাম আইছি চাল দুইলা তাই রাখছে না। মাইয়ার কি জিদ নিছে না বাবা রাগ করবো কইয়া।কালকে মাইয়া ডা ভাত রানতো গিয়া মার গালতে হাত টা পুড়াইয়া লাইছে যে দেখচত নি তুই? মা মরা মাইয়াডারে মারবি?
কাকির কথা শুইনা করীমের হাত তিক্কা বাঁশ টা পইরা গেছে।করীম ঘরো গিয়া মাইয়া ডার হাতের পুড়া জায়গাডা দেইখা চোখের জল আর রাখত পারছে না।বুকে মাইয়াডারে জড়াইয়া কাইন্দা দিসে।করীম কয় -মা মরা মাইয়াডারে এতো কষ্ট দিতাছি - হায় আল্লা!
বাপ মাইয়ারে কষ্টে দেইখা কাকির চোখেও জল আইয়া পরছে।কাকি চোখ মুছতে মুছতে কয় আমি চাল আলু আনতাছি তরা ভাত খা ,বাপ মাইয়ার চোখের জলে তো আর পেট ভরত না।করীম কয় কাকী,লাগদনা আমি বাবুর কাছে টাকা পামু কাজের। টাকা দিয়া চাল আনুম আর মাছ ও কদ্দুর আনুম পারলে। মাইয়াডা হাত পুড়াইয়া রান্দে আমি বাপ হইয়া খাই।আজকে আমি নিজে রান্দুম, আর মাইয়াডারে খাওয়াইয়া দিমু নিজে।এমন বাপ আমি মাইয়াডারে ভালোভাবে খাওয়াইতে ও পারি না আদর যত্ন ও করতাম পারি না।
কাকি শুইনা কয় - করীম আবার বউ আন। তরেও খাওয়াইবো আর মাইয়াডারে ও আদর করবো।কাকীর কথা শুইনা করীম হাসতে হাসতে কয় আমরা বাপ মাইয়া ভালোই আছি কাকি।বউ আনুম সংসারে অশান্তি করবো, আর মা মরা মাইয়াডারে বকবো,মারবো, অনাদর করবো। শেষে আমার মাথা গরম হইবো আর বউডা খুন হইবো।দরকার নাই কাকী, ভালোই আছি আমরা বাপ মাইয়া। কম খামু তবুও শান্তিতে থাকুম।মাইয়া ডারে বকি,যত্ন করিনা,ভালা খাওয়ন ও পারি না দিতাম। তাও মাইয়াডা আমার সব গো কাকি।মাইয়াডা আমার জান।
শেষবেলায় করীম বাজার তিক্কা চাল আর মাছ আনছে, রানছে নিজে।সন্ধ্যা সময় কাকি আইয়া দেখে করীম তার মাইয়ারে ভাত খাওয়াইয়া দিতাছে।
কাকী খুশি হইয়া কথা না কইয়া বাড়িত গেছে গা।