যুদ্ধ
একটা যুদ্ধ সব পাল্টে দিতে পারে,
তার উত্তপ্ত ক্ষমতার খিদে গ্রাস করে
নিরীহ তাজা প্রাণ।
তবুও তার খিদে মেটে না।
সাম্রাজ্যবাদের ক্ষুধার মেনু হয়
মানব রক্ত।
মানুষের চোখের জলকে ক্ষমা করে না
সাম্রাজ্যবাদীর ছোঁরা উত্তপ্ত বুলেট।
সাম্রাজ্যবাদীর ট্যাঙ্কারে পিষে যায়
মানুষের যাবতীয় শৈল্পিক মূল্যবোধ।
একটা যুদ্ধ সব পাল্টে দিতে পারে,
অস্ত্রের হানাহানি হয়ে ওঠে মানুষের বিভেদকামীতার
ভয়াবহ ফলাফল।
সভ্যতার গর্বে গর্বিত মানুষের অবশেষ খুঁজে পাওয়া যায় না যুদ্ধোত্তর পৃথিবীতে।
বঞ্চিত মানুষের অশ্রু ঝরে পরে বোমারু বিমানের
আঘাতে।
তবুও মানুষ যুদ্ধ করে......
নিজের আদিম পশু সত্ত্বা দিয়ে সভ্যতাকে ব্যঙ্গ করার জন্যে।