বিসর্জন
বিসর্জন মানেই বিষাদের সুর
আমরা ভয়ঙ্কর একটা বাস্তবতার শিখরে,
বিশাল একটা আনন্দের পর
দুঃখ প্রশমিত।
দেবীর আগমনে আমরা
প্রস্তুতি নেই দু' তিন মাস ধরে
রকমারি পোষাক, সাজসজ্জা
আর রকমারি খাবারে নিমজ্জিত।
আলোকসজ্জা, প্রতিমা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে
আনন্দের বিরাট সমাহার,
কিন্তু সেই দশমীতে মায়ের বিদায়
চোখ জ্বলজ্বল করে পিতামাতার।
যেন এতোদিন অন্নপূর্ণা পাশে ছিল
ঘরে অভাব ছিলো নাতো
আলোময়ী মা আলো বিচ্ছুরণ করছিলো
ঘরের ভিতরে বাইরে প্রতিনিয়ত।
চার দিনের সেই আনন্দ শেষে
বিষাদের সুর কানে বাজে প্রতি ক্ষণে ক্ষণে।
যেখানে উল্লাসের বলিদান মাকে দিতে হল
জলে বিসর্জিত হয়ে।