Jun 28, 2023

সুমা দাস

১.মেঘলা শোক

অপেক্ষারা হারিয়েছে অপেক্ষার তরে
আবেগ ঝরে বিষন্নতায়,
অনুভূতিতে মেঘের দল
শোক লেখে কবিতায়।

২.বৃষ্টি দিলাম

তোমায় আজ বৃষ্টি দিলাম
ঝরণাধারা ডেকে,
হৃদয়খানি শীতল হোক
শ্রাবণ সুখ মেখে।

বিদিতা সেন।

 ১.ব্যাস্ততা

ওয়াটস আপ আর ইনস্টাগ্রাম
ব্যাস্ত জীবন অবিরাম। 
গুগল সর্বদা সঙ্গে ভাই, 
ফেইসবুক থেকে কি রেহাই পাই? 

২.বর্ষার আবাহন

ঐ দেখি যে পাহাড়চূড়ায় আজ মেঘের আলিঙ্গন! 
নীল আকাশ হয়েছে দেখ মেঘের ক্রীড়াঙ্গন। 
মন আমার করিতে ব্যাকুল বর্ষার আবাহন, 
বৃষ্টি নেমে মিটিয়ে দেবে গ্ৰীষ্মের দহন।

সুজন দেবনাথ

১.স্বপ্ন সন্ধানে

রাত পাখিরা ঘুমের ঘোরে
শান্ত নিবিড় দেশে,
আমি কেবল প্রহর গুনি
নিশাচরের বেশে 

চাইনা আহার নিত্য বাহার
একক সুখের নীড়,
দারুণ খেলা জমবে মেলা
বাড়বে যখন ভীড়।

২.নির্বাক ঈশ্বর

আমি যে দেখেছি পৃথিবী জুড়ে 
সব বক ধার্মিকের ধর্মান্ধতার অভিনয়;
জেনেছি এই ধর্ম কে ঢাল বানিয়ে
অজস্র মানুষ লুটার পরিচয়! 

কিন্তু কি আশ্চর্য, তাই না?
এখানে কিছু মানুষ অন্ধের প্রায়--
ধর্মাধর্মের যাতাকলে ফেঁসে আছে!
অথচ নির্বাক ঈশ্বর,আমিও নশ্বর……।

প্রীতম চক্রবর্তী

১.ব্যর্থতা

আমিও তাদের শিবিরে মিশে গিয়েছিলাম
যারা জীবনে সবকিছু পেয়েও,
দিনশেষে ব্যর্থতার গল্প শোনায়।
তারপর একদিন শ্মশানে গিয়ে বুঝলাম,
ব্যর্থ তো তারা,
যারা আজীবন সংসারের বোঝা টেনেও
শেষকালে জ্বলন্ত আগুনে বাঁশের খোঁচা খায়।

২.ব্যর্থ প্রেমিক

নিঝুম রাতে সবাই ঘুমিয়ে নিদ্রাদেবীর বুকে।
ব্যর্থ প্রেমিক তখনো জাগে,
নিকোটিন উড়ে হাতে।
সাদা ধোঁয়ায় আকাশ ঢাকে,
নোনা জলে ঘোলা নেত্র।
ঝিঝিঁপোকা তাকে জাগিয়ে রাখে,
সাক্ষী থাকে চন্দ্র।

অতনু রায় চৌধুরী

১.সঠিক মানুষ

নিজেকে যত্নে রাখছি,
নিজের কাছে রোজ।
মানুষ খুঁজার বিজ্ঞপ্তিতে
লেখা আছে " একটা সঠিক মানুষ হোক"।

২.শহর জুড়ে

শহর জুড়ে যে ভালোবাসা ভালো রাখে তোমায়
সেই ভালো থাকাতেই জড়িয়ে থাকে 
কতশত মানুষের রোজকার, 
কত মানুষের সন্তানের আবদার।

রীতা চক্রবর্তী (লিপি)

১. অনুভূতি

গভীর নিশীথে হাজার নক্ষত্রের ভীড়ে
ক্লান্ত শহর ঝিমিয়ে পড়ে
নেই আর কোন জন কোলাহল
শুধু দু-একটি কুকুর পথের বাঁকে।
এলোমেলো হাওয়ার পরশ 
ছুঁয়ে যায় অনায়াসে,
আনকোরা মন শুধু জেগে রয়
স্মৃতির টানে।

২.মনপাখি

জীবন এগিয়ে চলে জাগতিক নিয়মে
পেছনে নিঃশব্দে কত কিছু ঝরে যায়
শুধু বেদনার ভার স্মৃতি হয়ে রয়
মনপাখিটা ওড়ার আকাশ খুঁজে বেড়ায়।।

রমা চন্দ্র

১. তুমুল ফাল্গুন

চোখের সামনে মাত্র একটি বার 
শুধু তুমি হ‌ও যদি
তুমুল ফাল্গুন...!
আমি তবে হ‌ই
পলাশ-শিমূল-কৃষ্ণচূড়ার
বসন্ত দিনের রঙের আগুন!

২.আষাঢ়-শ্রাবণ

কঠোর দারুণ দহনে...
অকরুণ রোদের চাদরে-
শশব্যস্ত পৃথিবী
ভীষণ তাপে তাপিত!
চাতকের তৃষায় শ্রান্ত ক্লান্ত জীবন
খোঁজে ঝুম বরষণ...।

দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ

১.নবজন্ম

প্রতিদিনই জন্ম হয় নূতনের
নূতন আশা নূতন ভালবাসার৷
প্রতিদিনই মৃত্যু হয় সাজিয়ে রাখা ইচ্ছেগুলোর ,
একএকটা ছুড়ে ফেলি জঞ্জালে ৷
প্রতিদিনই আবিস্কার হয় নূতন নূতন দ্বীপের ,
এক একটার নামগুলো সব
অদ্ভুত আকারের ৷
আজ এখানে কাল ওখানে শুধুই বয়ে যাওয়া,
এরই নাম নূতন করে নবজন্ম পাওয়া ৷

২.ঘুম

স্বেচ্ছায় নির্বাসন নিয়েছি নীদ্রাহীন নদীর কাছে,
মরিচীকার ভালবাসা পথ খুঁজে ফেরে একটু সুখের সন্ধানে ৷
চোখের পাতায় হাজার তারার স্বপ্ন,
অন্ধকার ক্রমশ গভীর হয় সময়ের হিসাবে ৷
ভোরের আলোকের কোলে ঢলে পড়ি কখন কে জানে ৷

প্রতীচী ভৌমিক

১.

শেষ বিদায় জানতে দাওনি সত্যি
অতীব মধুর পেলবে মিথ্যে দিব্যি,
নতুবা হতে পারতে ঘৃণার আগুনে খুন
আমার সঞ্চয় দু ফোঁটা মৃত্যু ঘুম।

২.

তোর আঙ্গুলের ছোঁয়ায়
একটি চারা গাছ দুটি পাতায়।
এখন সে গাছে পাখি বাসা বাঁধে-একা নই 
পরের ঘরণী তবু ছায়াতলে শুধুই তুই।

কল্যাণী ভট্টাচার্য

১. মাঝি ভাই

ও ভাই মাঝি কোথায় তুমি
ঘনিয়ে এল রবির কিরণ। 
ওপারে তে যাব বলে আছি অপেক্ষায়
তোমার দেখা না পেয়ে মনেতে ভর ভয়। 
কি করে যে হবো পার
ও পাড়ে তে মোর ঘর। 

২. অভিসার

চলেছে অভিসারে সূর্যিমামা
মেঘ বালিকার সাথে। 
তাইতো মেঘের আড়ালে লুকিয়ে
ভালো লাগে না তুমি হীনে। 
আসতে যদি মেঘের বেশে
ভিজিয়ে দিতাম মোদের গা।

ছন্দা দাম

১.শূন্যতা 

আঙুলের মুঠোতে ধরতে চাওয়ার জেদে...
একটা নদী হারিয়ে যায়,
বাঁচতে চাওয়ার জেদে কখন হারিয়ে যায় জীবন।
মুহুর্তগুলো ধরে রাখার জেদে...
কখন নিঃশ্বাস হারিয়ে যায়,
স্বপ্ন বাঁচিয়ে রাখার জেদে একটা মানুষ হারিয়ে যায় কখন!

২.ভাবনা বিন্দু

আদ্যোপান্ত পড়ে নিয়েও কিছুই জানি না....
জীবনটা যেন রহস্য উপন্যাস,
আবেগ, অনুভব, ভালোবাসা ঘৃণার এক জীবন্ত লাশ।

বৈঠা,নাও,মাঝি সব হারিয়েছে...
তবু হতে হবে পার,
জীবনের শেষটুকু না দেখা পর্যন্ত নেই নিস্তার।।

স্বপন দেবনাথ

১.যৌবন 

যৌবন! সে তো ক্ষণস্থায়ী ।
তার ভিড়ে যে মেতেছে --
সেই অতল সমুদ্রেই হয়ে যাচ্ছে 
তার পটল তোলা।
তবে আমি সেই যৌব-মধুতে নিমগ্ন ন‌ই,
আমি তোমাতেই ন্যস্ত , 
তোমাতেই আসক্ত ।

২.পকেট

আমার একটি পকেট আছে 
যাতে স‌ঞ্চিত হচ্ছে একটু একটু করে
আমার নিত্যদিনের রঙিন কবিতারা।
ওদের কোনো অবয়ব নেই, 
নেই কোনো স্থান ,
যেখানে স্বমহিমায় উজ্জ্বল হয়ে , 
স্থির হয়ে দাঁড়াবে ।
আদৌ কি হবে সেই স্থান? 
সেই দ্বিধাদ্বন্দ্বে আমি মড়ি।

মাধুরী লোধ

১. অক্সিজেন 

তুমি হাসলে ফুল বাগানে হাসে রামধনু
প্রজাপতির ঝাঁক খেলে ফুটবল
মধু ভানডের  চারপাশে মধুকরের গল্পকথা
ইষ্টিকুটুম এর কান ফাটানো গলা
আমি অক্সিজেন খুঁজি তোমার গায়ের বাতাসে।

২. দুই

একসাজি ফুল তোমার জন্য

একসাজি ফুল তোমার জন্য
ফুলের জাতবিচার করিনি
তুমি রেখো না ছুত মার্গের টান
তোড়া বা মালা সে ভাবেই সাজাও
পবিত্র থাকুক চারপাশ।
আমার প্রার্থনা এ শূন্য জীবনে তুমি থেকো অঞ্জলীর ভূমিকায়।

মানস চক্রবর্তী

১.নিজের সাথে একলা থাকা

হয়না এখন ভাই,
যদি কিছু ঘটে পাছে,
সেই ভয়েই মরে যাই।
সবার সাথে হেসে খেলে
আনন্দেতে বাঁচি, 
এই বয়সে, এই ধরাতে,
 ক-দিন ই বা আর আছি!

২.তুমি যদি কাউকে কিছু

প্রাণটি ভরে দাও,
খুব ভালো হয় যদি তুমি
সেসব ভুলে যাও।
কেউ যদি তোমায় কভু সামান্য
কিছু দেয়,
ভুলেও যেন যেওনা ভুলে,
কোরোনা এই অন্যায়।।

বিধর্না মজুমদার

১.অচল

চৌদ্দগুষ্টির ভরাডুবিতে আমি কমন মানুষ,
আমার বেলায় এক আনার দাম নাই।
একবিংশের মাটিতে দাঁড়িয়ে,
স্বার্থপরতা ছাড়া যেন
জীবন অচল।।

২.শেষ ঘুম

অনেক ভোর গেলো
একটাও দেখিনি! 
আজ এমন একটা ভোর আবার এসেছিল, 
যার, যাবার পরে আর ঘুম আসেনি।। 

সুমা গোস্বামী

১.ভেজা শহর 

ঝরঝর শ্রাবণ ধারায়
ছপছপ শব্দ ওঠে রাতের নির্জনতায়। 
আমার শহর তখন ভিজে যায়
মেঘেদের কান্নার অগোছালো গানে।
ভিজতে ভিজতে জলমগ্ন হয়ে যায় 
আমার সেই ছোট্ট এক টুকরো শহর । 

২. ইচ্ছে ভোর

এই মেয়ে , একা যদি যেতে চাও
পিছুটান রেখো না আর ।
আমি দেখবো তোমার বিস্তীর্ণ জোড়া স্বাধীনতা ।
এরপর ,পৃথিবীর আকাশটাকে কাঁপিয়ে দিয়ে ,
শঙ্খিনী নদীর চরায় মেয়েটি বাঁধলো নিজের ইচ্ছে-ভোর।

দীলিপ দেবনাথ

১.ভোরের ট্রেন

ভরা যৌবনে, স্বামীর নয়নে-
দিয়ে মারাত্মক ফাঁকি।

ভোরের ট্রেনে,প্রেমী দুজনে-
চলে প্রেমের লুটোপুটি।।


২.ভগ্ন হৃদয়

মনে যত ছিলো দু:খ,
ছিলো যত রাগ-
ভগ্ন বাঞ্ছা বুকের মাঝে,
হৃদয়ে জমা রক্তপাত।
বক্ষপাঞ্জরে সুরক্ষিত,
প্রিয়জনের দেওয়া দাগ-
বিদায়লগ্নে সাথে নেবো,
পেছনে বন্ধুর ছুরিকাঘাত!

শর্মিষ্ঠা ভট্টাচার্যি

১.মানুষ হব বলে

যুগ যুগ ধরে মিছিলে হেঁটে চলেছি,
অথচ প্রতিশ্রুতিরা অধরাই রয়ে গেছে --
বেঁকে গেছে মেরুদন্ড,ঘূণ ধরেছে হাড়ে,
লালসা আর ভয়ের জালে জড়িয়ে জীবন,
পারিনি উলঙ্গ করতে শ্রেণী শত্রুর মুখোশ---
তবু ও বিবেক পুরো মরেনি এখনও,
আরও একবার জ্বলে উঠতে চাই মানুষ হব বলে।।

২.ভালোবাসাবাসি

চাইনি তো মণি মাণিক্য,
চাইনি তো আকাশ ছুঁতে,
চাইনি তো বিরাট অট্টালিকা ---
পাতায় ছাওয়া কুটীর নীড়ে-
এসো আজ ডালভাতে একটু ভালোবাসি।।

কৃষ্ণকুসুম পাল

১.সমুদ্র ঘর

কোথাও কি পেয়েছো আপন?
কভু কি দেখেছো প্রেম বেচাকেনা?
কবে কি দৃশ্য দেখেছো সৈকতে?
শুধু উঠে আসে সমুদ্র ফেনা।
                 
পথে পথে শেষ হয় সময়,
একা একা বাঁচতে পারে না ঈশ্বর,
খেলে নিজেকে হারাবার খেলা,
দেখো সমুদ্রে ভাসে সবার নাচঘর।

২.ভুল

প্রচলিত ভুল বানানের মতো-
তোমার ভুল ভালোবাসাও প্রচলিত।
আমি আহত।
ভুলে ভুলে বাঁচে জীবন।

চন্দ্রা বিশ্বাস

১.
জ্ঞানের ধ্বজা তুলে নেতার পুচ্ছ নাচানাচি 
গুপ্তধনের চাবিটা যে মুঠোয় ,
রাজটিকা এঁকে ললাটে 
সিংহাসন? বরাতের দোহাই। 

২.
গীতার "কৃষ্ণনীতি"শুনে যীশু হলেন প্রভাবিত,
তাঁরই উচ্চারণ দোষে শেষে "ক্রিশ্চিয়ানিটি" তে হল স্থিত