গর্ভবতী
আমি মাছ কেটে সবেমাত্র সারলাম , ধুয়ার জন্য চৌবাচ্চার কাছে গেলাম,মিমি আজও এসে বসে রইল আতা গাছের গোড়ায়।আমাকে ডাকছে প্রতিদিনের মতো ।আমি ওর দিকে তাকিয়ে তাড়ানোর জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু ও কোনো বাঁধা না মেনে মিঞ মিঞ করেই যাচ্ছে মাছের কাঁটা গুলি খাওয়ার জন্য। অন্য সময় তাড়ানোর চেষ্টা করলে না গেলেও পিছনে সরে যেতো ,পরে আসতো। কিন্তু আজ কিছুতেই একদম তাড়ানোই যাচ্ছে না,বুঝলাম গর্ভবতী তাই সন্তানের খাবারের জন্য সে কোনো বাঁধাই মানবে না। একজন মা সন্তানের খুশির জন্য সকল বাঁধা অতিক্রম করতে পারে তা আজ মিমি দেখেই সেই অনুভূতিটা হলো।