নৈঃশব্দ্য দ্রোহকাল
আমাদের যা কিছু আরোগ্য, আরোহণ যোগ্য নিরাপদ বসবাসের চাতাল জুড়ে ছিল বিস্তারিত ফসলের আভূমি—
ছিলো মুক্ত চাষাবাদের মৃগয়া ক্ষেত্রের সামাহার!
শিরদাঁড়া সোজা রেখে হালে, দাঁড়াতে গেলে
মাথার উপর চেপে বসে ভারি পাথরের মতো কর্মনাশা শূন্যতা, বিধিনিষেধ আর বিভেধের বেড়াজাল !
শাষণদণ্ড ব্যাপী থাকে
অর্ধসত্য অপলাপ ! ধর্মভেদি প্রাচীর ঘিরে নৈঃশব্দ্যে পাতাকা উড়ায় একচ্ছত্র দ্রোহকাল !