আমি মানুষটা
এই যে দেখছেন আমি মানুষটা বারবার লড়াই করতে করতে কীরকম গো হারা হেরে যাচ্ছি ,ধুপে টিকছে না আমার ভাবনা ও মেধার ভিত্তিপ্রস্তর, কেউ আজকাল পাত্তাই দেয় না আমার রহস্যময়তা কিম্বা মনের উদারতা ও সৌন্দর্যের মায়াজাল, এখন দুনিয়াজুড়ে যে হাওয়া বইছে তা যাচাই করে নিজের ভেতরে নিজেকে সামলে রাখলে চলবে না। আকাশে উড়তে হবে, বাতাসের সাথে সখ্যতা বাড়াতে হবে, সূর্যের আলোয় আলোকিত হতে হবে এবং চুপচাপ স্বপ্নের ভেতর হারিয়ে যেতে হবে আর লিখতে হবে চিরকাল, কল্পনার জগতে প্রবেশ করতে পারলেই দিন দিন আমি মানুষটা নতুন পৃথিবীর স্বপ্নে বিভোর হয়ে রচনায় মন ভরিয়ে দেবো আর এঁকে যাবো স্বপ্নের ডালপালা আর নতুন মানুষের আশা আকাঙ্ক্ষার বিশ্বাসযোগ্য এক সময় অভিধান যেখানে পৃষ্ঠা উল্টিয়ে বারবার খুঁজে পাবো বদলে যাওয়া সময়ের ইতিহাস ও ঐতিহ্যের মুখমণ্ডল।