পদধ্বনি
ময়না, বাবুইয়ের প্রভায় ঈর্ষান্বিত,
কাক শকুনের রায়; বড় আসর (বড়) অভদ্র !
প্রচার সহায়ক শালিক, যমকুলি আরও।
অপব্যাখ্যা অপমানে বিস্মিত সুরেলালোক।
গড্ডালিকাময় পাখিসমাজ প্রচার গিলে খায়।
নিম্নমেধায় ভরে অরণ্যপ্রান্তর।
খেচরকূল ভাবল অধুনা আধুনিকতা।
ছানারা বুঝলো বেসুরই সুর! কাক শকুনের রমরমা।
যমকুলির চাপে সুখাসুখি বুঝা দূষ্কর।
দূরে এক মধুরশ্মির পদধ্বনি শুনা যায়...।