🔸🔸🔸🔸বর্ষ : যষ্ঠ ।। সংখ্যা : ২ ।। তারিখ : নভেম্বর ২০২৫ ইং🔸🔸🔸🔸
Jul 2, 2024
তমালশেখর দে
১. দৃশ্যপট
বারান্দার হুকে ঝুলে রয়েছে আমার বিবস্ত্র শরীর
ভিতর থেকে ঝরে পড়ছে টুপটাপ জল ।
২. দৃশ্যপট
সেদিন চুমু খেতে গিয়ে তোমার
খোঁপায় অচেনা দীর্ঘশ্বাসের গন্ধ পেলাম!
৩. দৃশ্যপট
তোমার আর আমার মাঝে
এখন একটা সেফটিপিনের অভাব কেবল।
Newer Post
Older Post
Home