আত্মোপলব্ধি
নিষ্প্রাণ দেহ পড়ে আছে বালি ঘাসের ওপর,
একদল লোক পাশে গান জুড়ে হরিবোলা বোল হরি,
আর একদল আধুনিকতার ছোঁয়ায় নেশায় আসক্ত ।
তাদের নাকি এটাই ধর্ম বিশ্বাস।
দুয়েকজন নিয়ে আসে কাঠকুড়ো আর কেরোসিন তেল।
পুরোহিত মশায় বলে যাচ্ছেন তার সংস্কৃত পাঠ,
কেউ শোকাহত , কেউ শির্নত , কেউ নেশাগ্রস্ত।
দাউ দাউ করে জ্বলে আগুন ধুয়ে মুছে হবে সব ছাই।
কোথায় আত্মগরিমা? কোথায় জয় করা রাজ্যের বিজয়কেতন?
কোথায় সারাজীবন লুটে খাওয়া ধনসম্পদ?
কোথায় আত্মীয়পরিজন?
সবকিছুই বৃথা এ জগত সংসারে।
থেকে যায় শুধু কর্মের নাউ আর বদনামের ঘানি।
এ দেহ ক্ষণিকের সময় পায়নি করতে আত্মোপলব্ধি।