কে তুই
কে তুই শতাব্দীর পর শতাব্দীর সময়ের স্রোতে এক প্রাচীন কোনো কঙ্কালে ঘুরে বেড়াস। সত্যি কি ভাবিস তুই কি মানুষ , কেতুই গঙ্গা ,যমুনা, গোদাবরীর তটরেখায় প্রাচীন কোনো পরম্পরা ও সংস্কৃতির ডুবে যাওয়া ঢেউয়ের তরঙ্গের ভেসে যাওয়া বালির ধুসর কি কোন কঙ্কাল। নাকি তূই কোন প্রাগৈতিহাসিক যুগের হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ও উওরাখন্ডের
দাঁড়িয়ে থাকা ইট পাথর মার্বেল পাথর নাকি ব্রক্ষ্মপুত্র
সভ্যতায় নাকি তুই গিরিরাজ হিমালয় দন্ডায়মান পর্বতের হিমবাহের টুকরো পাথরের অদৃশ্য কোনো শক্তি।
কে তুই জননী জন্মভূমিশ্চ ত্রিরঙা ভারতমাতার লূপ্ত হয়ে যাওয়া সমুদ্রের যাওয়া কি কোনো নর কঙ্কাল। কে তুই অসংখ্য দাসত্বের অসংখ্য ঘামের বিন্দু ঝড়া পুরাতন কঙ্কাল। কে তুই স্মৃতি রেখায় তলিয়ে যাওয়াপাতাল পথে নিরিবিলি হেঁটে যাস নিঃশব্দে। এই ধূলো বালির গালিচায় শুয়ে আছি আমিও নীরবে