Aug 31, 2023

নন্দিতা দাস চৌধুরী

স্মৃতির ডায়েরি

মধ্যবিত্ত বুকে ঝুলে থাকে স্মৃতির  ডায়েরি,এই স্মৃতি থেকে ফিরে আসার কপাট বন্ধ,
জীবনতো চলমান, অসমান অদেখায় আরো বেশী সমান্তরাল,
রোজ রোজ তাকিয়ে থাকা প্রতিচ্ছায়া চূর্ণ হওয়া নিয়মিত কঠিন  প্রস্তরে,
বিখ্যাত  শাড়ির  আঁচলে বুক ঢাকা প্রশান্ত সাগর জুড়ে নিশানী,
আমার আমি নতজানু হয়,
সবাই একা তবুও মিছিল জুড়ে সহস্র কোটির উচ্চারণ,
শুনসান রাস্তায় হেঁটে গেলে দেখতে পাই তুমি আমার  কেউ নও,আমিও তোমার কেউ নই।