প্রতিদিন থাকে খেলা
প্রতিদিন সকল মানুষ কে খেলতে হয় ভালো থাকবার খেলা
প্রতিদিন মানুষ কে তাড়িয়ে বেড়ায় মানুষের পছন্দ সন্দেহ হেলা অবহেলা ।
রোজ নামচায় মানুষের থাকে উপরে উঠবার সিঁড়ি ভাঙ্গার প্রতিযোগিতা
থাকে ঘাম শ্রম বিনিদ্র রাত করুন খেলা ধূলা কিছু মানুষ লেখে কথা ও কবিতা ।
মানুষ প্রতিদিন ঠকে প্রতিদিন জেতে এক একটা খেলার ভিন্ন ভিন্ন ধরন
প্রতিদিন থাকে জীবন জুয়ার বাজি যারা হারেন পিছু হটেন সামনে জোটে মরন ।
দাঁতে দাঁত চেপে কেউ কেউ করেন মরন পণ চালিয়ে যান জেতার লড়াই ,
এনারা জেতেন এনারা হাসেন বড় বেশি দেরি হলেও উত্তর পুরুষরা করতে পারেন বড়াই ।