দুই বন্দীর প্রেম
সূর্যমুখী অবাক চোখে দেখে থাকে প্রিয় রূপ,
প্রিয় আভায় রাঙিয়ে ওঠে তার চোখ-মুখ-বুক।
মোটেই নিঠুর নয় সে প্রিয়, চাহনিতেই বুঝে,
মেঘের আড়াল থেকে তার মোহনীকে দেখে।
ডানা মেলে ছুটতে চায় প্রিয়জনার বুকে,
মধ্যাকর্ষণে বাঁধা, সে বিষাদ আঁধার চোখে।
সৌরমণ্ডলের রীতি নিয়ে বন্দী পদ্মপতি,
হাতটিও বাড়াতে পারে না, তার চাহনিতেই প্রীতি।