অতিথি তুমি
প্রাত্যহিক ঘর থেকে বেরিয়ে
সূর্যউঠা নতুন সকালে
আবারও একটি রামধনু রঙের
আকাশ দেখব...
পরস্পর হাতে হাত রেখে
অনেক দূর এসে----দেখি
আপন পর এমন ভাবনা থেকে, পর ভাবনার কথাটা উঠলো!
পিছনে ফিরে ভাবি---
বন্ধ এক ঘরে আপন হয়েছিলাম,
আছি এভাবে বহুদিন।
অথচ,ধ্যানাচ্ছন্ন সময়
ভেঙে কথায় কথায়
পথ এগিয়ে যায়---
ক্ষণিকের এক অতিথি,
প্রত্যুষের রঙ মেখে---
রামধনু রঙের আকাশের দিকে
পা বাড়ায়...