Aug 31, 2023

সুমনা রায়

স্বাধীন তর্জমা 

আমার ঘুম না আসা চোখে জেগে থাকে অসীমান্তিক  রাত। তার বুকে দোল খায় আধফোটা চন্দ্রমল্লিকার শর্তহীন মায়া। গভীর হতে হতে নিমগ্নতা একটা বিশাল বৃক্ষ হয়ে ওঠে। তার শাখা প্রশাখায় জড়ায় শাশ্বত প্রণয়ের সুর। তাকে ছুঁয়ে দিলেই আমার চেতনার স্রোত বয়ে যায় চেনা দ্রাঘিমাংশ থেকে অচেনায়। দূরে কোথাও নবপল্লবে জন্ম নেয় আলোর এক স্বাধীন তর্জমা।