Aug 31, 2023

নমিতা সরকার

কৃষাণীর সতীন অন্তরা

হেলেদুলে পরা রোদে পোড়া সোনালি ধানের সোনালি স্বপ্নের বীজ, 

উঠোন জুড়ে খেলা করতে করতে চাষির চৌকাঠ পেরিয়ে নববধূবেশে প্রবেশ করে হাসির ঝিলিকে...  

পাঁকা ধানের স্বপ্নের ভাষায় চাষের বসবাস হৃদয়ের লেনদেনে, জেগে ওঠে কৃষাণীর বাসর আসর সাজানো ঝলমলে অন্তরে।

পূর্ণতার পূর্ণ্যপত্রে ভাগ্যবতীর আঁচল ভান্ডারে শোভা দেয় সামাজিক নিয়মে তবুও যেনো অপূর্ণ  ঘর...

যে অপ্রাপ্তির পরিপ্রেক্ষিতে নিয়মের বাঁধ ভেঙে সুখ ও সৌন্দর্যে রেঙেছে কৃষাণীর অন্তর।