অতীত সেই চলন্তিকা
অতীত সেই চলন্তিকা, বাঙ্গালা ভাষার অভিধান,
প্রতিদিন ধ্বংস হচ্ছে কতশত বানান!
কে খবর রাখে, রাখার ধারও ধারি না,
কি লিখলাম, কেন লিখলাম একবারও ভাবিনা,
লিখতে পড়তে শুধু দৃষ্টি ব্যয় করলেই হল।
হ্রস্ব-ই না দীর্ঘ-ই, দন্ত-ন না মূর্ধাণ্য-ণ,
দন্ত-স না মূর্ধাণ্য-ষ বা তালব্য শ,
সন্দেহ নিরসনে অবিরাম কাটাছেঁড়া চলছে -
শিখে এসেছি যা তার আর চলবে না।
নতুন পাঠ্যবই, নতুন বানান বিধি,
নতুন নতুন শব্দবয়ন, শব্দচয়ন,
অভিধান গ্রন্থগুলি চরম অসম্মানের শিকার!
হায়রে কাব্য গল্প প্রবন্ধ উপন্যাস..সাহিত্য জগত -
বানান, ভাষা শিক্ষার চরম অবক্ষয়, এলো দুর্দিন।
বানান শব্দগুলো সব এলোমেলো, ধ্বংস,
বানানের নিয়ম, শিকেয় তুলে সব বিসর্জন।
এই লেখনীতেও ভুল আছে ধরে নিয়ে,
সকলের কাছে প্রশ্ন কি হবে বানানের ভবিষ্যত!