কল্পসুখ
চল তবে হাঁটি আবার নতুন করে
অস্মৃতির আড়ালে।
কল্পলোকে বুনি কল্পজ্বাল
হারানো শৈশব খুঁজি চত্বারির ভিড়ে আরো একবার।
চল হাঁটি আবার নতুন করে,
রাতের পথ পেরিয়ে মিলি দুজনে অরূণোদয়ের পথে
সেই চৌরাস্তার মোড়ে,যেখানে লুকিয়ে ছিল
আড় চোখে দেখার সুখ।
কল্পলোকে পাশাপাশি দাঁড়াই দুজনে
হতাশার বিস্মৃতিতে গাই ভালোবাসার গান।
বাতাসে উড়ন্ত আমার খোলা চুল,এলোমেলো খুনসুটি
তোমার দুরন্তপনা ,এক পলকের মিষ্টি দেখায়
হারানো সুখ কুড়িয়ে নিই আরো একবার।
চল হাঁটি আবার নতুন করে
শাসন, বাধ্যতার অক্ষেও অবাধ্যতাকে খুঁজি
গোল্লাছুট, ডান্ডাচুল্লি কিংবা গুল্লি খেলার মাঝে
সকল দায়ভার ভুলে চল মুক্ত পাখী হই ।
চল বন্ধু হই আবারও বাড়ন্ত বয়সের
দৈন্যতা কাটিয়ে খোলা আকাশ হই
কল্পলোকের কল্পসুখে খুঁজে শৈশব পাড়ি জমাই
অস্তাচলের পথে।