ম্যানুস্ক্রিপ্ট
প্রেতের শহর, আলো নেই I ভয়ঙ্কর আঁধার এখানে I
তোমার আসার কথা ব্রডকাস্ট হয়ে গেছে পাহাড়ে, অরণ্যে আর মেঘের চূড়ায় I
চাঁদ আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসে I ভোরের নারীর মত
সারা মুখে গোলাপের আলো। দুটি স্তন থেকে চাঁদ দুধের জ্যোৎস্না ঢেলে দেয়।
সহস্র আলোকবর্ষ দূরত্ব তৈরি হয়ে গেছে। ক্ষতি নেই।
নিশ্চয়ই কোনোদিন স্বপ্নের অলিন্দে দেখা হবে।
যেমন শুকনো ফুল উঁকি দেয় পুরোনো বইয়ের পাতায়,
মুখে তবু ঝুলে থাকে এক চিলতে রোদ্দুরের হাসি।
তুমি চোখ তুললেই ঝর্ণার আলো এসে মুছে দেবে দুঃসহ আঁধার।
ফিরে যাবে বলতেই চাঁদ থেকে লেলিহান আগুনের শিখা।
উন্মত্ত চাঁদ ভেঙে টুকরো টুকরো জ্বলন্ত পাথর।
তুমি চোখ নামিয়ে নিতেই ফের ব্ল্যাক আউট, রাত্রির নদীর অন্ধকার।
আবার পৃথিবী জুড়ে প্রেতের শহর,কবিতার মুখে সেঁকোবিষ।
বুকের গভীরে রাখা রক্তাক্ত ম্যানুস্ক্রিপ্ট আজ অবধি ছাপানো হ’ল না।