শব্ধ
আলমারি ভর্তি বই।
বই-এর ভিতরে ঢুকে খোঁজতে থাকি-
লতুন লতুন শব্দ।
শব্দরা পথ দেখায়।
শব্দরা লতুন রাস্তা দেখায়।
শব্দ লতুন সপন আঁকতে শিখায়।
আলমারি ভর্তি বই।
কত শব্দ রাশি রাশি
সাজে আছে থরে থরে
খোঁজতে হবেক।
যদি সাচ্ ই শব্দ দিয়ে
সুন্দর বাইক্য গঠন করতে মাংগি(চাই)।
খোঁজতেত হবেক ই।
শব্দরাই দেখাবেক
লতুন দিনের দিশারী।
আলমারি ভর্তি বই।
খোঁজতে হবেক।