🔸🔸🔸🔸বর্ষ : যষ্ঠ ।। সংখ্যা : ২ ।। তারিখ : নভেম্বর ২০২৫ ইং🔸🔸🔸🔸
Oct 27, 2022
অনুপ দেবনাথ
গোপন অসুখ
আমি একটা খুব গোপন অসুখ চাই।
খুব গোপন একটা অসুখ। তাতে অনায়াসে সারিয়ে দিতে, কোনো চিকিৎসা বেরোখ। খুব গোপন একটা অসুখ। যেদিন আমার চারা গাছটি বৃদ্ধ হবে। বসন্তে যতই ফুল ফুটুক, ওপ্রান্তের একটি টেলিফোন। শুধু নীরবতায় সেদিন আমাদের ভাষা হোক।