ধোঁয়াটে হাসি
এক মুঠো হাসি পেয়ে মেঠো পথে কুড়িয়ে,
শকুনের মত নিয়ে পড়ি
খাবলে ঝাপটি দিয়ে।
ডানার উৎসুক শব্দ শুনাই,
সকল মাংশাসীদের।
হিংসায় জ্বলে ওরা,
দহনে আমার আনন্দের।
ধূপকাঠির সাদা ধোঁয়া বায়ুর গায়ে গন্ধ লেখে,
বায়ুতে যেমন বিলিয়ে যায়।
আমার কুড়িয়ে পাওয়া হাসি,
মগজে নিমেষে হারায়।
