কোনো এক দিন
অদূরেই কৃষ্ণচূড়া গাছ, ঝির ঝির
ছায়া এসে পড়ে ছাদের এক কোনে।
হিমের ছোঁয়া লাগে বাতাসে আজকাল,
ঝরে ঝরে পড়ছে কৃষ্ণচূড়ার পাতাও।
খালি খালি লাগে ছাদের ওই কোনটা।
কেমন একটা আঠালো মায়া ভরা
এই জীবন, কখন অজান্তেই
অচেনা সব চেনা হয়ে যায়,...
আর ঠিক তখুনি .... ছেড়ে যায় সব, ট্রেন জানলায় দৃশ্যের মত।
কোনো একদিন শুধু পড়ে থাকবে, ছাদ.... আর রোদের আলোর ঝির ঝিরে ছায়া।