বিজয়া
এখন দুঃশাসনের প্রয়োজন নেই ।
দ্রোপদীরা ফেলে দিচ্ছে বসন। কিংবা শাসন।
গণতন্ত্র, বা হেনতন্ত্রের গালেও লেখা নেই ---
সোহাগের লম্বা দুটি হাতের বাল্য ব্যাকরণ, বা বিস্ফোট জাগরণ।
শুধু পাঁচ ফোঁড়নের গন্ধচক্রে
সহাস্য বদনে ঝরে --- স্বর্গের কানন।
তুমি কি সে ফুল কুড়ায়ে
ছড়াবে মাঠ। .... না, উলুবনে
ছড়াতে ছড়াতে মুক্তোর মালায়
পরাবে ---অধিকারের দিনরাত ?
ওগো, নয়ন বিজলী রাত !
সোহাগের ডালা খুলে ধরো -না....
দীণতার মন্ত্রে মুগ্ধ --- বিজয়ার প্রথম প্রভাত।
তবেই-না, সেই কোলে,
এঁকে দিতে পারে ---
শতপুত্রের কান্না উজার
জননীর বুকের ভিক্ষাচাতাল
বিশ্বকরুণার আধার ;
মহাভারতের অমৃত কথা,
ভূ-ভারতের অন্ধকার।
অর্ধেক আকাশ, অর্ধেক মাটি
দিয়ে গড়ি ---
আমাদের পূজার প্রসাদ !