সংসারী গন্ধ
ছোটবেলায় বাবার পাশে গা ঘেঁষে ঘুমাতাম,মা ডানে।
মধ্য প্রহরে বাবার শ্বাসনালী থেকে আসতো নিকোটিনের গন্ধ।
চুপ থাকতে থাকতে অসহ্য লাগলে বকাবকি করতাম!
তবুও নিকোটিনের অমৃত স্বাদ ছাড়তে পারতেন না।
রাতের পর রাত এই দৃশ্যের পুনরাবৃত্তি হতো
কিন্তু নিকোটিন কিভাবে শ্বাসবায়ু কেটে নিচ্ছে বাবা তা বুঝতে চায় নি।
বুঝতো শুধু কিভাবে নিকোটিনের ধোঁয়াকে আটকে রেখে শূন্যে ছোড়া যায়।
আমি প্রথমবার সংসারের গন্ধ শুঁকতে শিখলাম,
বুঝলাম তুমি শিখেছ কিভাবে সংসার এর গন্ধ থেকে নিকোটিনের গন্ধ শুঁকতে হয়।
এভাবনায় মগ্ন সেদিন- তোমার চিতা ভষ্ম ছুঁয়েও মনে হচ্ছিল,
শেষ বেলাতে আমি যেন তোমার মধ্যে একটা সংসারী গন্ধ পাচ্ছিলাম।