মনে পড়ে
জন মানব শূন্য ফাঁকা রাতের প্ল্যাটফর্মএ আমি একা;
শেষ অবেলার অতিথিকে লাস্ট ট্রেনে বিদায় জানিয়ে,
ফিরে এলাম ক্লান্ত শরীর শ্রান্ত মনে!
টাটকা ব্যথার মতো সারাটা বাড়ি জুড়ে
তোমার ছড়ানো অনুভূতিগুলো ;
নির্বাক দর্শকের মতো তাকিয়ে আছে আমার দিকেই!
সাক্ষী হয়ে আছে খাতা বই রঙ তুলির মাঝে,
খোলা ডায়রীর পাতাটা নিয়ে যেন কাটাকুটি খেলছে!
বট গাছের মতো হাতে ধরে থাকা ছাতা হয়ে দাঁড়িয়ে ছিলে ,
অটুট দীপ্তিময় ঁবাবা আমাদের হারিয়ে যাওয়া সকালে -
যাঁর ভালবাসা আর ভরসায় আমাদের বড়ো হওয়া;
ভোরের সূর্যকে সাথী করে সে চলে গেলো ভাবনার ওপারে,
যেখানে একবার গেলে আর কেউ ফেরে না!
তবু তাঁকে বার বার ফিরে পেতে মন চায়,
আমার সব পাওয়া না পাওয়ার মাঝে!