প্রেম এবং
অভিব্যক্তির নীরবতা আজ প্রশ্ন তুলেছে,
স্তব্ধ হয়ে এসেছে সভ্যতার কোলাহল।
তোমার প্রতিটি সরলতায় ভরা কথপোকথন
ভাগ বসিয়েছে সেই কোলাহলে।
আমি আজ যাযাবর,
সভ্যতার রং মুছে দিয়ে হেঁটে চলেছি,
প্রেমের খোঁজে।
তোমার নকশা আঁকা মানবিক সম্পদগুলো
খেলতে চাইছে,
মানুষের কুটিল স্থাপত্যের সঙ্গে।
আমি আজ এঁকে চলেছি
প্রেমের একএকটি স্থাপত্যবোধ।
যাতে কোন কুটিলতা নেই।
চাওয়া পাওয়ার দ্বন্দ্ব নিয়ে একটা সভ্যতা চালানো যায়।
কিন্তু প্রেম এসবের অতীত।
তাই তো একটা প্রেমের খোঁজে আমি বেরিয়েছি,
সভ্যতার চোরাপথ থেকে সরে গিয়ে।