প্রতিদ্বন্দ্বী
সময়ের আর দোষ কি বল!
দুরন্ত গতিতে রাশটানা বিষম দায়।
নির্লজ্জ লোলচর্ম বাধা মানে না
রঙ দিয়ে ঢেকে রাখার শতেক চেষ্টা ব্যর্থ করে
বলিরেখার ওপর প্রগাঢ় মোমের প্রলেপ গলে যায়
স্বপ্নসুখ সন্ধানে সময় কেটে যায় অবিরাম ।
অশেষ চেষ্টায় চিরনতুনের প্রগলভতায় মেতে
দেখনদারি প্রতিযোগিতা চলে চারপাশে
সেখানে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বি ,
লড়াই শুধু আমার আর আমিত্বের।।