চির সমর বিজয়ী যোদ্ধা
জীবনের তীব্র হলাহল পান করে হয়েছিলে কালকুট,
তবু থামাওনি অমৃত কুম্ভের সন্ধানে তোমার অভিযান।
সমাজের অলিগলির যতো বিবর, তাকে সর্বসমক্ষে এনেছিলে বাস্তবিক নগ্নতায়,
তাই বিতর্ক তোমার পিছু ছাড়েনি আজীবন।
তবু, এতোসবের মধ্যেও যত্নে লালন করতে এক চিরসবুজ মন,
তাই তোমার গোগোল আজও শিশু-কিশোরের দোসর।
তোমার এক ভ্রমণপিপাসু মন বেদুইন হতো পথের ফেরারী ডাকে,
চোখ-মনের সে আয়নার প্রতিফলন ঘটতো তোমার সোনার কলমে।
কর্মজীবনের প্রথমেই সর্বসাধারণের অধিকারের দাবীতে হয়েছিলে সোচ্চার,
বরেছিলে কারাবাস নির্দ্বিধায়।
ফিরেছিলে কলমকে হাতিয়ার করে এক নতুন জীবন যুদ্ধে,
আপন নামকে স্বার্থক করে হয়েছিলে সকল সমর বিজয়ী সমরেশ।
জীবনের পথে ভ্রমর হয়ে প্রেম রসেরও করেছিলে বুঝি রসস্বাদন,
উপন্যাসের পাতায় ফুটে উঠেছিল তারই নির্যাস।
আবার কোথাও তোমার নিজস্ব মর্মান্তিক অভিজ্ঞতা ফুটে উঠেছিল লেখনীর ছত্রে-ছত্রে,
দেশভাগ, দাঙ্গা, উদ্বাস্তু জীবনের বিভীষিকাময় অধ্যায় প্রোথিত করেছিলে আপামর বাঙালির মন ভাবনায়।
আজীবনের নিরলস সংগ্রাম চালিয়েছিলে দৃঢ় আত্মবিশ্বাসে,
দাঁতে দাঁত চেপে।
তবু মনোবল কখনো টলেনি এতোটুকু,
তাই তো তুমি সব সমর বিজয়ী এক নির্ভিক সৈনিক।
তোমার শাণিত কলমে তুমি আজও অপরাজেয়, এক ধ্রুবতারা।
যে আজও পথ দেখায়, ভাবায়, আগামী প্রজন্মকেও আপন চিন্তাধারার পরিসরে।
তাই তো তুমি প্রণম্য, আপামর বাঙালি সভ্য সমাজের,
আজও শতবর্ষ পরেও ভীষণ প্রাসঙ্গিক, সজীব, আপন উন্নত চেতনা ধারার আঙ্গিকে।।