স্তব্দতা
কোলাহলের মাঝেও একটা স্তব্দতা নেমে আসে পাতার ওপর।
অগোছালো ঘরের ছাঁদে বেড়ে উঠেছে একটি অপরাজিতা,
সন্তর্পণে আঁকা অভ্যাসের মাটি আমি।
তোমার স্মৃতিকথা এখনও জেগে রয়েছে মনন ভূমিতে।
নীরবতা প্রতীক হিসেবে একটি শুকনো নদী চেয়েছিলে তুমি
একটা স্তব্দতার জন্য কেবল তোমাকে চেয়েছি।