অব্যাক্ত ইচ্ছে
ইচ্ছে টুকু রয়ে গেলো মনের কোনে সংগোপনে
কবে কোথাও দেখা হলে বলবো কিন্তু কানে কানে
ইচ্ছে টুকু রয়ে গেলো চোখের জলে আনমনে
আবার যদি দেখা হয় বলবো কিন্তু সাবধানে
ইচ্ছে টুকু রয়েই গেলো বুকের ভেতর অকারণে
দেখা যখন হবে আবার বলবো তোমায় গানে গানে
আমার পরান যাহা চায়....
ইচ্ছেটুকু রয়ে গেলো মনের কোনে সংগোপনে
সেদিনের সেই স্বপ্নে দেখা জাল বুনবো মনেমনে
ইচ্ছেটুকু রয়েই গেলো হৃদয়েরই গোপন কোনে
দেখা যদি হয় কখনো দীঘির পাড়ে ঈশান কোনে
ইচ্ছেটুকু রয়েই গেলো হলোনা বলা এ জীবনে
তবু ও যদি দেখা হয় কোথাও কখনো অবচেতনে
তবু যদি দেখা হয় ঘুম ভাঙ্গা ভোর শয়ন স্বপনে
ইচ্ছে টুকু রয়েই গেলো হলনা দেখা তোমার সনে।