অতীত
হে অতীত ! তোমা মাঝে রয়েছে
আমার অনেক স্বপ্ন চাঁপা।
হে অতীত !তোমা মাঝে রয়েছে
আমার অনেক গল্প গাঁথা।
হে অতীত ! তোমা মাঝে মিশেছে
আমার অনেক মনোকথা।
হে অতীত!তোমা মাঝে রয়েছে নীরব
আমার অনেক হারানো গান।
হে অতীত! তোমা মাঝে জীবাশ্ম
আমার বাল্যের সাজানো বাগান।
হে অতীত! তোমা মাঝে আছে নীরব
আমার শৈশবের কলরব।
হে অতীত! তোমা মাঝে রয়েছে
আমার ফেলে আসা জীবন।
হে অতীত!পাব কি ফিরে আবার?
আমার সেই হারানো সব ক্ষন।।