Aug 15, 2022

পায়েল সূত্রধর

স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি,
রক্তে রাঙ্গানো মাতৃভূমি।

স্বাধীনতা তুমি,
শস্য- শ্যামলা ধানের ক্ষেত।

স্বাধীনতা তুমি,
নীল আকাশে উড়ন্ত  ‌ মুক্ত পাখির দল।

স্বাধীনতা তুমি,
রবিঠাকুরের অবিরাম গান।

স্বাধীনতা তুমি,
মায়ের ভাষায় কথা বলা।

স্বাধীনতা তুমি,
ফাগুনের ঝরে পড়া কৃষ্ণনচূড়া ফুল।

স্বাধীনতা তুমি,
তিন বর্ণের জাতীয় পতাকা।