ভাঙাদেশের মানুষ
কোথায় আমার দেশ?
এপাশে ওপাশে কাঁটাতার
মাঝখানে আধখানা সংসার
এপাশে ওপাশে কাঁটাতার
মাঝখানে আধখানা সংসার
এপাশ ডাকে, ওপাশ ডাকে
দুই পাশে দুই হাত
গঙ্গা-যমুনা বয়ে যায়
গঙ্গা-যমুনা বয়ে যায়
একুশের ভাষা, উনিশের ভাষা ওড়ে
রক্তের ভাষা বাংলা ভাষা
স্পর্ধায় শির তোলে
কেন তবে ভাঙা দেশ?
বিদ্বেষীরা করতালি বাজায়
ধর্মান্ধরা ধর্ম পোড়ায় আগুন জ্বেলে!
ধর্মান্ধরা ধর্ম পোড়ায় আগুন জ্বেলে!