Aug 15, 2022

শান্তনু ভট্টাচার্য

রঙ 

তিনটে রঙের পাখা মেলে উড়ছে স্বাধীনতা 

গেরুয়া রঙের গা বেয়ে উড়ে বেড়াচ্ছে 
যাবতীয় নিষ্ঠুরতা অপমান বেকারত্বের সঙ্গীত 

সাদা রঙের মাঝখান দিয়ে অবলীলায় খেলে যাচ্ছে 
হিংসা ধর্ষণ জাতপাত অস্পৃশ্যতা সাম্প্রদায়িকতার কাব‍্য

আর সবুজ রং বরাবর প্রতিফলিত হচ্ছে 
তীব্র অনাহার দারিদ্রতা বর্বরতা মেরেলুটে খাওয়ার নাটক 

তবু তিনটে রং যখন পতাকা হয়ে উড়তে থাকে 

বুকে ভালোবাসা -চোখে স্বপ্ন 
আর হাত দুটো খুঁজে বেড়ায় 
নতুন করে গড়ার মতো কিছু মাটি...