প্রেমজ উদযাপন
সময় এখন উদযাপনের;
প্রেম দিয়ে গাঁথা হোক
জড়া, দুঃখ, অভিমান।
প্রতিশোধ বা প্রতিহিংসা নয়,
প্রতিবাদ হোক অস্ত্রহীন,
সব অসমতার বিরুদ্ধে।
ব্রাত্য যারা নিরবতা নিয়ে
পিলসূজের নীচে দিশাহারা,
উজ্জ্বল দ্যুতি ছড়িয়ে
এগিয়ে আসুক তারা,
অপ্রাপ্তির সঞ্চিত শব্দরা
পর পর সেজে উঠুক যত্নে,
প্রাপ্তির উদ্বোধনের রাস্তায়
বিছানো থাক শ্রদ্ধা ভালোবাসা।
প্রেমের প্রতিফলন হোক
অবয়বে, যাপনে, মননে।
প্রতিবাদের আওয়াজ
নিঃশব্দে ফুল ফোটাক।।