কবিতা
সখেদ
আমি দু'হাত বাড়িয়ে দিয়ে বলি ….
পৃথিবী, 'তুমি আমার' ....
নিরুত্তর পৃথিবী, বাতাস বলে কবে ছিলাম তোদের!
শুধুই তো কবির কলমে ঠাঁই।
তবে যে আমার উঠোনে জ্যোৎস্না'রা হাঁটে,
দোলনচাঁপার গন্ধ কোল জুড়ে বসে,
তাহলে তো বলার অধিকার আছে 'এসব আমার'
তোরা মানুষ, শুধুই ধ্বংস কে করে অধিকার।
প্রেয়সী রূপ কে শুধুই করেছিস্ ব্যবহার।
পৃথিবীর এ-ই আসবাবে নেই আমার অধিকার!?
ছেঁড়া মেঘের ফাঁকে যে সূর্য হাসে,
বহুদূর থেকে মেঘ ভেসে আসে,
বাউণ্ডুলে ঢেউ উঠে নীল সাগর বুকে, সে সব তবে কা'র?
সে-ই সব আত্মাদের সভ্যতার হাতুড়ি'তে করেছিস্
ঘায়েল বারবার।
এখন বোঝ তবে, হলুদ বসন্ত গেলে চলে
ছাই রঙে মুখ ঢাকে পৃথিবী আবার,
তবে; কী বলতে চাও! এ পৃথিবীতে অধিকার নেই আমার?
অধিকার দিতে পারি ; তার আগে প্রায়শ্চিত্তের দরকার।