অমৃতাস্তে ভবন্তি
১ম পর্ব
সূর্যের প্রখর তাপ থেকে পৃথিবীকে স্নিগ্ধ করে রাখতে শীতল ছায়ার প্রয়োজন। প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য বন জঙ্গলের যেমন প্রয়োজন তেমনি জঙ্গলে বসবাসকারী জীব জন্তুরও বিশেষ প্রয়োজন । শুধু মাত্র জেনে রাখলেই হবে না, তাতে আন্তরিক যোগদান ও বিশেষ তত্বাবধান জরুরী,বনকে সুন্দর করে তুলতে হলে নিয়ম মাফিক বৈজ্ঞানিক পদ্ধতিতে গাছ লাগাতে হবে। জঙ্গলে যে প্রাণী বাস করে তাদের সুরক্ষার জন্য জঙ্গলকে পরিশুদ্ধ রাখতে হবে। কারণ এরা আমাদের দেশের সম্পদ। জঙ্গলের জীবজন্তু শহরের বন্দী খাঁচায় বেশি দিন বাঁচতে পারেনা।তার স্বাধীন ভাবে বাঁচার অধিকার কেড়ে নেওয়া আইনতঃ দন্ডনীয়। পশু পক্ষী জীব জন্তু আমাদের জীবন রক্ষার অনুকূল। বন বনান্তকে সুন্দর ও সুষ্ঠ রাখা আমাদের কর্তব্য।
কলকারখানা অফিস আদালতে আমরা কাজ করি জীবিকা রক্ষার্থে কিন্তু জীবন রক্ষার্থে চাই অসীমের উপলব্ধি,তা না হলে আমরা প্রয়োজন মেটাতে যে কাজ করছি তা হয়তো মিটে যাবে কিন্তু অমরত্ব লাভ হবে না। আমরা নিজেদের জীবন যাপনের জন্য সামর্থ অনুযায়ী নিবাস তৈরি করি, বন্য প্রাণীদের নিশ্চিন্তে জীবন রক্ষার জন্য পরিকল্পিত বন তৈরী করা প্রয়োজন।