ড্রিমক্যাচার
ড্রিমক্যাচার রেখেছি মাথার ওপর, ভয় নেই আর দুঃস্বপ্নের এবার শুধু ঘুমের অপেক্ষা।
নিশ্চিন্ত একটা ঘুম দিয়ে
পেরিয়ে যেতে চাই ক্ষত- বিক্ষত রাতের অন্ধ গলি।
প্রোটোকল আমি জানি না,
জানি না কতটা দূরত্বে গেলে নিরাপদ হওয়া যায়।
ট্রাক ড্রাইভাররা চলে যাবার পর ঘরে ফেরার পথে যে মেয়েটি পথে ছিটিয়ে যায় ভালোবাসা আর ঘৃণার এক অদ্ভুত মিশ্রণ - আমি কখনো পড়তে পারিনি তার
জাদুট্র্যাঙ্কের গোটানো দলিল।