ডায়রি
তোমার ডায়রির পাতায় আমার নামটি আজ মলিন।
কেমন করে হলে তুমি এত স্বার্থপর সীমাহীন?
ডায়রির পাতার ভাজে ভাজে ছিল শুধুই আমার নাম।
আর তা ভেবেই আমি রোজ আনন্দে মেতে উঠতাম।
ডায়রির শুরুটাই ছিল শুধুই আমার নাম।
ডায়রির শেষটায় করে গেলে শুধুই বদনাম।
জানি তোমার ডায়রিতে নাই আমার প্রয়োজন।
কেননা এখন যে তার মধ্যে নতুন এর আগমন।
আমার ডায়রি তোমার জন্য খোলা চিরকাল।
কেননা আমার ডায়রিটা যে, তোমার দেওয়া কোটি টাকার মাল।