বিবেকের বিন্যাসে
বিবেকের বিন্যাসে ভুল, অন্যায় আর অবিচারের প্রসূন !
পল্লবিত পাপও অবলীলায় চিত্তাকর্ষক !
সত্য, কল্যাণ আর সুন্দর নিঃশেষণের বেদনায় !
বস্তু আর ইন্দ্রিয়ের সম্মিলনে মানবিক সত্তার পতন।
নূপুরপরা মাতৃচরণও কষ্টের আলপনায় !
বেঁচে থাকার বেদনায় আড়ষ্ঠ পল্লবিত সবুজের সুধা !
ব্যথাতুর মননের শিল্পে নিস্পন্দ প্রগতির শোভা।
আলো আর জ্যোতিহারা দর্শনের আয়ু।
বিনষ্টির বিপণিতে সজ্জিত পুণ্যহারা সারথি-সকাল !