কি লিখব বসন্ত বিকেলে?
বসন্ত সংখ্যায় ত্রিধারা পত্রিকায়
লিখতে বসেছি বসন্ত বিকেলে-
কি লিখব ভাবতে ভাবতে
চলে গেলাম স্বপ্নদ্বারে---
আজ লিখব আমার ত্রিধারাকে নিয়ে
অনেক লেখা তোমায় নিয়ে
বসন্ত বিকাল বয়ে যাবে তবুও শেষ হবে না লেখা।
যাকে কাছে পেয়ে আমি ফুটতে শিখেছি
যার কারনে লোকে আমায়
একবার হলেও কবি বলে আখ্যা দেয়
যদিও এখনো আমি কবি হতে পারিনি
কিন্তু যে বসন্তের কারনে আমার চারপাশে
এদিক ওদিক জুড়ে ফুলের সুবাস
যার ডালে বসে আমি উড়তে শিখেছি
পেয়েছি অনাবিল আনন্দ
পেয়েছি যার প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাসের গন্ধ
আজ বসন্ত বিকালে মনে পরছে
ত্রিধারার পরিচয়,প্রকাশিত বই
আর বইমেলার সব ইতিহাস।
রক্তিম পলাশের মতো
ফাগুনের দিনে তুমি নতুন নতুন সাজে
সেজে ওঠো রঙীন সাহিত্য জগত হয়ে
সেই রঙে সাজিয়ে দাও দেশ বিদেশের সাহিত্য
নাম যশ ছড়িয়ে পড়ুক
পূর্ব -পশ্চিম -উওর আর দখিনের হাওয়ায়।