ঝঙ্কার
মাতৃভাষার আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি,
শহীদ "মা " এর ত্যাগের প্রতিকার ।
ভাষা আন্দোলনে সমগ্র বীর শহীদদের প্রতি অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মানে " চির অঙ্গীকার" ।
রফিক, সালাম ,আব্দুল জব্বার ,শফিউল ,বরকত --
নিরলস সংগ্রামে গড়েছ সংস্কার ।
ধ্বনি, বর্ণ ,শব্দ ,ভাব প্রকাশে মাতৃভাষা
অবর্ণনীয় আবিষ্কার ।
ভাষায় পূর্ণতা আনে, ভাষারই নিয়ম-নীতি
শৃঙ্খলার লিপিকার ।
মাতৃভাষা আমাদের সর্বোৎকৃষ্ট নিদর্শন,
ন্যায্য অলংকার ।
চলার পথে সমগ্র ভাষার প্রতি সম্মান
ও আয়ত্বে আনা কঠিন ,তবে চমৎকার ।
ভাষার অধিকার ,যোগায় বাঁচার তাগিদ
জাগায় অহংকার ।
সাহিত্যে অবারিত প্রতিভার ধারা ,
ভাষারই টংকার ।
বাচন কৌশল ঘটায় মিলন ,
হিংসা ,রণহুঙ্কার ।
জীবন শৈলীর অন্তরালে ভাষা' ই
প্রাণের স্পন্দনের ঝংকার ।