অক্ষরের স্তবক
পাহাড়সম হিসেবের বোঝা মাথায় নিয়ে শহরের অলিগলি পথে উদ্ভ্রান্তের মতো খোঁজে মরি অস্তিত্বের ইতিহাস,
রুক্ষতার মাঝে তীব্র বিরহের গতি ফাঁকা প্রান্তরে হৃদয়ের দীপচন্দী-,
ধূ ধূ মরুর তরঙ্গায়িত আন্দোলনের সুর তিল তিল করে গড়ে তোলে এক ব্যাকুলতা,
হৈ হোল্লোড় করে আঁধার এসে গ্রাস করে যেমন, তেমনি গুটি গুটি পায়ে আলোও আসে,
বাস্তবে শাশ্বত বলে কিছু হয়না,
সবই চাপা বিবর্ণ পাতার মতো ঝরালো শব্দ,
ঝড়ের রোমাঞ্চ বুকে নিয়ে নক্ষত্রের গন্ধে রোদের ভিতর জন্ম হয়েছিল ভালোবাসার,
তাই বিস্ময়ে আকাশের দিকে তাকিয়ে আজও লিখে যাই পরিক্রমী অক্ষরের স্তবক।