আগুন একুশ
একুশ আমার একুশ তোমার
এপার ওপার এক করে দিয়ে
হাওয়ায় ভাসে কথা
অমর একুশ ঝড় তোলে
ভেঙে দিয়ে সব বাধা
ফাগুনে আগুন জ্বলে ওঠে
একুশ তার লেলিহান শিখা ।
সেই আগুনে নিরন্তর জ্বলে
মা,ভাই ,বোনের বুক।
বরকত, সালাম, রফিক
ভাইয়েরা আমার
আমাদের তন্রে তন্রে তোলপাড় তোলে
একুশের সূর্য ওঠে
মাতৃভাষার আন্দোলনে
তোমাদের আত্মবলিদান ঋদ্ধ হয়
মানবতার জয়গানে ।